রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজ ক্যাম্পাসে গনধর্ষনের অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, তিনি আবার শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা, এখনকার শাসক দলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অভয়াকাণ্ডের পর আবার এক কলেজে মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যারা অভিযুক্ত, তাদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তনী, স্টাফ ! সুকান্ত বলেন, ‘খোঁজ নিয়ে দেখুন, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। আর জি কর কাণ্ডের পর প্রমাণিত হয়ে গিয়েছে কলেজে শিক্ষাকেন্দ্রগুলির কোনও নিরাপত্তা নেই। ‘
সুকান্ত মজুমদার আরোও বলেন, ‘মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন…কালীগঞ্জে মেয়েকে বোমা মেরে খুন করা হচ্ছে, মেয়েদের ইজ্জত লুঠ করা হচ্ছে..আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হল…এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না’
ইতিমধ্যেই কসবা থানা ঘেরাও করেছে বিজেপি। যদিও তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চরম শাস্তির দাবী করা হয়েছো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Be the first to comment