রোজদিন ডেস্ক : আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হল। ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলবে। প্রথমদিন বাংলা, উর্দু ও ইংরেজি বিষয়ের পরীক্ষা থাকছে। এদিন সকালে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, “সকল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভকামনা। তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সুন্দর হোক।”

Be the first to comment