উদ্ধার হল অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়া লিয়ারজেট ৪৫ এক্সআর বিমানের ব্ল্যাক বক্স

Spread the love

রোজদিন ডেস্ক : বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়েছিল রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চাটার্ড বিমান। দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার ও আরও চারজন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ ও তদন্ত। বৃহস্পতিবার সকালে বড়সড় সাফল্য পেলেন তদন্তকারীরা। ধংসস্তুপ থেকে মিলল ওই লিয়ারজেট ৪৫ এক্সআর বিমানের ব্ল্যাকবক্স। বিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হওয়ায় দুর্ঘটনার কারণ জানতে একমাত্র ভরসা এখন ব্ল্যাক বক্স। এতে থাকে দু’ধরনের তথ্য। ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। প্রথমটির মধ্যে বিমানের সমস্ত যন্ত্রের তথ্য সংরক্ষিত থাকে। ফলে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে, তা বোঝা যায় এর তথ্য থেকে। আর সিভিআর বা ককপিট ভয়েস রেকর্ডার-এ থাকে ককপিটের ভিতরের সমস্ত কথোপকথন। এই ধরনের দুর্ঘটনার পরে তদন্তকারীদের ভরসা তাই ব্ল্যাক বক্সই। দুর্ঘটনার পরই ডিজিসিএ-এর আধিকারিক ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। এর আগে বুধবার সকাল পুনের বারামতিতে বিমানটি ভেঙে পড়ে। সকাল ৮টা ১১ মিনিটে মুম্বই থেকে টেক-অফ করে ৮টা ৪৪ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*