দশে দশ

Spread the love
  1. বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার বেলা ১১টায় বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে পাওয়ারের। সূত্রের খবর, শেষকৃত্যে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  2. আনন্দপুরের নাজ়িরাবাদের অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে বৃহস্পতিবারই DNA ম্যাপিং শুরু হতে পারে।
  3. আরও বাড়ল ভোরের তাপমাত্রা। শীত প্রায় গায়েব। বৃহস্পতিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  4. বুধবারও বরফের পুরু চাদরে ঢাকা জম্মু ও কাশ্মীর। কোটরাঙ্কা সাব-ডিভিশন ও পিরপাঞ্জালে রেঞ্জে চলছে তুষারপাত।
  5. বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা (৩২)।
  6. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত এক বছর ধরে লাগাতার ধর্ষণ বিবাহিতা সরকারি চাকুরে মহিলাকে। ৫ বার গর্ভপাত করাতে বাধ্য করা হয়। গুরুতর অভিযোগে বিদ্ধ জনসেনা পার্টির রেলওয়ে কোদুরু কেন্দ্রের বিধায়ক আরাভ শ্রীধর।
  7. মঙ্গলবার দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। জানা গিয়েছে, উড়ো ফোন এবং ই-মেল মারফত স্কুলগুলিতে বোমা লুকিয়ে রাখার হুমকি দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ।
  8. এবার SIR- র শুনানিতে ডাকা হল প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। গতকালই হাতে পেয়েছেন নোটিস।
  9. টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে বৈঠকে বসেছেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, প্রাথমিক ভাবে জোটের স্ট্র্যাটেজি এবং আসনের রফা নিয়েই বৈঠক হয়েছে।
  10. ফের একবার বিমানের সকল যাত্রীর মৃত্যু। ভেঙে পড়ল সাতেনা এয়ারলাইন্সের ছোট বাণিজ্যিক বিমান। দুর্ঘটনায় বিমানের ১৫ যাত্রীরই মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*