অজিত পাওয়ার এর বিমানে দুর্ঘটনাই হয়েছে, এর মধ্যে কোন রাজনীতি নেই, বললেন শরদ পাওয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনাই, এতে কোন রাজনীতি নেই বলে জানিয়েছেন শরদ পাওয়ার।
ভাইপো অজিতের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তিনি। তবে এটি দুর্ঘটনা বলেই জানান।
উল্লেখ্য, এই দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র আছে বলে বিভিন্ন মহলে ইঙ্গিত মিলেছে। বিজেপি সঙ্গ ছেড়ে কাকা শরদ পাওয়ার এর সঙ্গে অজিত পাওয়ার ফের হাত মেলাতে পারেন, এই নিয়ে সম্প্রতি গুঞ্জন ওঠে। এরপরই আচমকা তাঁর মর্মান্তিক মৃত্যুতে নানা প্রশ্নচিহ্ন দেখা দেয়। এতে জল ঢালেন শরদ পাওয়ার।
অন্যদিকে অজিতের প্রয়াণের পর তাঁর দলের হাল কে ধরবেন তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
প্রয়াত অজিতের স্ত্রী এইদিন দিল্লি ছিলেন। রাজ্যসভার সাংসদ তিনি। বাজেট অধিবেশনে যোগ দিতে যান। অজিতের মৃত্যুর খবর প্রথমে তাঁকে দেওয়া হয়নি বলে প্রকাশ। মহারাষ্ট্রর দাপুটে নেতা অজিত পাওয়ারের এই হঠাৎ প্রয়াণে তাঁর পরিবার সহ গোটা রাজ্যেই এখন শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*