রোজদিন ডেস্ক : রাজ্য সফরে এসে রবীন্দ্রনাথ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বলে মন্তব্য করলেন বিজেপির নতুন জাতীয় সভাপতি নিতিন নবীন। যা নিয়ে বিস্তর টিকা টিপ্পনীর খোরাক হলেন।
বুধবার দুর্গাপুরে কমল মেলার উদ্বোধন করে রাজ্যের মনিষীদের শ্রদ্ধা জানান তিনি। নাম নেন কবি নজরুল এরও। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নিয়ে অসতর্ক মন্তব্য করেন।
ভোটমুখি রাজ্যে তাঁর প্রথম ভাষণে এমন ভুল নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপিও।
বিরোধীদের কটাক্ষর তিরও ধেয়ে এসেছে এই নিয়ে।

Be the first to comment