রোজদিন ডেস্ক : গুজরাটের পদস্থ মহিলা আধিকারিক হিনিশা প্যাটেলের মৃত্যু নিয়ে রহস্য ছড়িয়েছে। আজ সকালে সুরাটের জাহাঙ্গিরবাদে তিনি আত্মহত্যা করেন। হিনিশা (৩৬) ও তাঁর স্বামী দুজনেই উচ্চ পদে কর্মরত। একই সঙ্গে তাঁরা অফিসে যান। আজ তাঁর স্বামী কেতন প্যাটেল পার্কিং লটে গাড়িতে স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ পরেও তিনি না আসায় সন্দেহ হয়। ঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে তা তদন্ত করছে। কেন তিনি আচমকা এই পথ বেছে নিলেন, এর নেপথ্যে কি কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় বিষাদ ও চাঞ্চল্য দেখা দেয় বলে প্রকাশ।

Be the first to comment