শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা, রাজ্যে অপরাধে অভিযুক্তরা-ও প্রার্থী

Spread the love

রোজদিন ডেস্ক
রাজ্যে বিধান সভা নির্বাচনে টি এম সি,বিজেপি, সিপিএম ও কংগ্রেসের ২৬ থেকে ৭০% প্রার্থীর বিরুদ্ধে অপরাধ মুলক কাজের অভিযোগ আছে। যা শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করেছে বলে নির্বাচন সংক্রান্ত একটি নামী সংস্থা র দাবি। এডিআরের রাজ্য শাখার পক্ষে উজ্জ্বয়িনী হালিম বৃহস্পতিবার এই কথা জানান৷
বলেন,আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ১৫২ টি আসনে ১৪৭৮ জন প্রার্থী আছেন। এর মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, খুন, অপহরণের মত গুরুতর অভিযোগ ও আছে। আছে জামিন অযোগ্য অপরাধের অভিযোগ ও। ১৯ জন প্রার্থী তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে বলে হলফনামা য় জানিয়েছেন। খুনের চেষ্টা র অভিযোগ আছে ১০৫ জনের বিরুদ্ধে। মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগ আছে ৯৮ জনের বিরুদ্ধে, এর মধ্যে ৬ জন ধর্ষণে অভিযুক্ত।
উজ্জ্বয়িনী হালিমের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি র ১৫২ জন প্রার্থীর মধ্যে ১০৬ (৪৩%) জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে। টি এম সি র ১৪৮ জনের মধ্যে অভিযোগ আছে ৬৩ জনের বিরুদ্ধে, সিপি এমের ৯৮ জন প্রার্থী র মধ্যে ৪৩ জন ও কংগ্রেসের ১৫১, জনের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আছে।

নির্বাচনে অর্থশক্তি ও বড় ভুমিকা নিয়েছে বলে তিনি জানান। প্রায় সব বড় গুরুত্বপূর্ণ দলের ই ধনী প্রার্থী আছেন। এর মধ্যে শাসক টি এম সি র ৭২ জন প্রার্থী কোটি পতি, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের ক্ষেত্রে তা হোল যথাক্রমে প্রার্থীদের ৪৭%,৩৩% ও ২৪%।
১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৭০৮ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ নির্বাচন কমিশন কে আর্জি জানিয়েছে খুন,ধর্ষণ, অপহরণ, ডাকাতি, চোরাচালান ইত্যাদি অপরাধে সাজাপ্রাপ্ত দের বরাবরের জন্য প্রার্থী পদ বাতিল করা হোক।
যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধে চার্জ গঠন হয়েছে, এমন প্রার্থীদের ও বাতিল করার জন্য তাঁরা সুপারিশ করেছেন। এই ধরনের গুরুতর অপরাধী দের যে সব রাজনৈতিক দল প্রার্থী করেছে তাদের কর ছাড় বাতিল করার জন্য ও তাঁরা বলেছেন। তাঁরা চান লোকাল বডি সহ সব নির্বাচনে ই নির্বাচন কমিশন ও সি ই ও রা প্রার্থীদের হলফনামা সহ বিবরণ প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে টাঙানো বাধ্যতামূলক করুক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*