রোজদিন ডেস্ক: অভয়া কান্ডে নাম জড়ানো সাসপেন্ড হওয়া চিকিৎসক অভীক দের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রাক্তন সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে হুমকি সংস্কৃতি র অন্যতম হোতা ছিলেন এই চিকিৎসক। স্নাতকোত্তরে ভর্তি হতে যে সার্ভিস কোটার তথ্য পেশ করেছিলেন, তা নিয়ে ও বিতর্ক তুঙ্গে ওঠে।
স্বাস্থ্য দফতর এবার তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ে সব কিছু খতিয়ে দেখবে। চার সদস্য র এই কমিটিতে বিশিষ্ট চার চিকিৎসক পার্থ প্রতিম প্রধান, মানস ব্যানার্জি, সোমনাথ দাস, ও কৌশিক মিত্র আছেন। কমিটি দশ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহাকে তা পেশ করবে।
অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যা কান্ডের দিন আর জি করে তাঁর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এবার স্নাতকোত্তরে ভর্তি নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি হওয়ায় তিনি রীতিমত বিপাকে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অভীক দে র সম্পর্কে সাধারণ যে কেউ কমিটির কাছে তথ্য জানাতে পারবেন। তাঁদের ন্সম পরিচয় গোপন থাকবে বলে জানা গেছে।

Be the first to comment