রোজদিন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাম্প্রতিক ঘটনা নিয়ে সোমবার মিছিল, পালটা মিছিলে সরগরম ছিল কলকাতা। বামপন্থী ছাত্র সংগঠনগুলি এইদিন শিয়ালদহ থেকে কলেজ স্ট্রীট পর্যন্ত মিছিল করে। শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রাজনীতির বিরুদ্ধে সরব ছিলেন তাঁরা। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিরোধী পোস্টার লাগানো হয়। নিজের দাবির সপক্ষে বেশ কিছু ভিডিও দেখান তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সোমবার তাঁরা উচ্চ কন্ঠে আরএসএস, বিজেপি বিরোধী ধ্বনি দেন। সরকার যতই তাঁদের দেশবিরোধী বলে দাগিয়ে দিক, তাঁরা প্রশ্ন করবেন ই বলে জানান। কেন তাঁরা পড়াশোনা র সুযোগ পাচ্ছেন না, কেন পড়াশোনা করে চাকরি মিলছে না, এই সব প্রশ্ন তাঁরা করবেন বলে দৃঢ়ভাবে জানান।
সোমবার আরএসএস প্রভাবিত ছাত্র, শিক্ষকদের একাধিক সংগঠনের মিছিলেও সরগরম ছিল দক্ষিণ কলকাতা। বুদ্ধদেব সাউ, জিষ্ণু বসু প্রমুখ এই মিছিলে বামপন্থী, কমিউনিস্টদের বিরুদ্ধে বিষোদগার করেন। মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা হলে ব্যাপক পুলিশি প্রহরা র ব্যবস্থা হয়।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রী কেই তোপ দাগেন। বলেন, ক্ষমতায় থাকার সময় মমতা ব্যানার্জির মুখে অন্য কথা শোনা যেত। দুই দল ই ক্ষমতা লিপ্সু বলে মন্তব্য করেন।

Be the first to comment