Jadavpur University: আচমকা পড়ে গেলেন উপাচার্য!

Spread the love

রোজদিন ডেস্ক: গত কদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিয়ে রাজ্যে ধুন্ধুমার চলছে। সোমবার এখানে শান্তি ফেরানোর লক্ষ্যে সব পক্ষকে নিয়ে বৈঠক করেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।। বৈঠক করে অরবিন্দ ভবন থেকে বেরোনোর সময় আচমকা ই পড়ে যান তিনি। সেই সময় দাবি না মেটায় একটি বামপন্থী ছাত্র সংগঠন তাঁকে ঘেরাও এর পরিকল্পনা করছিলেন। রাত সওয়া নটা নাগাদ এই ঘটনা য় উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষীরা উপাচার্যকে নিয়ে গাড়ি অবধি এগিয়ে দেন।
গত কয়েকদিন ঘরে বাইরে চাপের মুখে তিনি আচমকা টাল হারিয়ে পড়ে যান বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আর এস এস প্রভাবিত ছাত্র, শিক্ষক সংগঠনগুলি ইতিমধ্যে উপাচার্য , রেজিস্ট্রার কে পরোক্ষে অপসারণের দাবি জানিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে দাবি করেছেন, ওখানে পরিস্থিতি স্বাভাবিক। সব ক্লাস ও হয়েছে। তবে ওখানে দেশবিরোধী কাজকর্ম তাঁরা বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*