মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপি সভাপতি নিতিন নবীন, প্রথম কর্মসূচি দুর্গাপুরে

Spread the love

রোজদিন ডেস্ক : সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার বিকালে রাজ্যে আসছেন বিজেপির নবনিযুক্ত সভাপতি নিতিন নবীন। দিন দু’য়েক আগেই তাঁর পশ্চিমবঙ্গ সফরে আসা চূড়ান্ত হয়ে গিয়েছিল। শনিবার বিজেপির তরফে তাঁর সফরের আনুষ্ঠানিক ঘোষণা করা হল। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাঁর এই সফরের পুরোটাই থাকছে আসানসোল, দুর্গাপরে অঞ্চলে। এবার তাঁর কলকাতায় কোনও কর্মসূচিই রাখা হয়নি। মঙ্গলবার বিকেলে তাঁর বিমান নামবে অন্ডাল বিমানবন্দরে। মঙ্গল এবং বুধবার দু’দিনই তাঁর নানা কর্মসূচি রয়েছে দুর্গাপুর এবং আসানসোলে। অন্ডাল থেকেই ফিরে যাবেন তিনি। নিতিনের দু’দিনের সফরে কলকাতাকে রাখেনি বঙ্গ বিজেপি। এই নিয়ে দলের কর্মীদের মধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে নিতিনের এই সফর যে বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যেই, তা বলা বাহুল্য। কিন্তু বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে প্রথমে কেন পশ্চিম বর্ধমানকে বেছে নিলেন নিতিন সেই প্রশ্নই উঠছে।মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ অন্ডালে নামবেন নিতিন। সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্গাপুরের চিত্রালয়া মেলাপ্রাঙ্গণে কমল মেলায় যোগ দেবেন বিজেপি সভাপতি। তারপর দুর্গাপুরের এক হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন। বুধবার দুর্গাপুরের ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন। তার পরে চিত্রালয়া মেলাপ্রাঙ্গণেই সাংগঠনিক সভা করার কথা রয়েছে তাঁর। এরপর রানিগঞ্জে আরও একটি সাংগঠনিক সভা করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*