ভোটার তালিকায় রোহিঙ্গা-বাংলাদেশিদের নাম! নির্বাচন কমিশনকে চিঠি বিরোধী দলনেতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অনুপ্রবেশের আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে হঠাৎ করে বেড়ে গেছে ভোটার তালিকায় নাম তোলার আবেদন। মাত্র এক সপ্তাহে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছে। যেখানে সাধারণত এই সংখ্যা ২০ থেকে ২৫ হাজারের মধ্যে থাকে। এই বিষয়টি নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চিঠিতে শুভেন্দু অভিযোগে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে সম্প্রতি জেলার জেলাশাসক ও মহকুমাশাসকদের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে প্রচুর সংখ্যায় ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে। এই সার্টিফিকেট দিয়েই অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, এই নির্দেশের জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সব সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম-৬ জমা দেওয়ার হিড়িক পড়েছে। তাঁর মতে, রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দিতে রাজনৈতিক স্বার্থে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*