বনধকে ঘিরে বাম কর্মী’সর্মথকদের সাথে পুলিশের ধস্তাধস্তি, SFI ‘নেতা সৃজন ভট্টাচার্যকে চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা।

SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গাঙ্গুলিবাগান মোড় এলাকায়। এরপরই মিছিল শুরু করলে পুলিশ চ্যাংদোলা করে তাঁকে গাড়িতে তোলে বলে অভিযোগ।

সৃজন ভট্টাচার্যের অভিযোগ, বিজেপিকে খুশি করতে বনধ ব্যর্থ করতে চাইছে তৃণমূল। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একশো দিনের কাজ, মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হয়েছে, তাহলে কেন রাজ্যের শাসক দল বিরোধিতা করছেন। একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন বাম নেতা। পুলিশকে ‘টায়ার চোর’ বলেও কটাক্ষ করেন তিনি।

পুলিশের সঙ্গে হাতাহাতিতে বনধ সমর্থনকারী এক মহিলাও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সরকারি বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় বাম সমর্থকরা। পুলিশের তরফে জানানো হয়, ‘আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। অশান্তি যাতে না হয় সেইদিকেই নজর রাখা হচ্ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*