সংবিধান সব ভারতীয়র বড় অস্ত্র, রক্ষাকবচ : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : সংবিধান সব ভারতীয়র বড় অস্ত্র, রক্ষাকবচ, সবার স্বর, অধিকার রক্ষা করে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন।
প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভ কামনা জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রজাতন্ত্র শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, একে শুধুমাত্র সাম্য ও সম্প্রীতি দিয়ে শক্তিশালী করা যায়। সংবিধানকে রক্ষা করা হল ভারতীয় প্রজাতন্ত্রকে রক্ষা করা, তাই হবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।”জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় পতাকা উত্তোলন করে বলেন, সংবিধানের আদর্শ রক্ষা করাই এই মুহুর্তে সব থেকে বেশি প্রয়োজন। বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধের যে প্রতিষ্ঠা পূর্বসূরীরা করেছিলেন, তা রক্ষা করাই এখন কর্তব্য বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*