রোজদিন ডেস্ক : ফের দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ঘোষণা। মেরামতির কাজের জেরে গত কয়েক মাস ধরেই বিশেষ করে রবিবার আংশিক বন্ধ রাখা হচ্ছে এই সেতু। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল ২৫ জানুয়ারি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু ৷ কলকাতার নগরপাল মনোজ ভার্মার স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনও যানবাহন সেতু ব্যবহার করতে পারবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুমুখী পশ্চিমগামী যানবাহন যেগুলি এজেসি বোস রোড বা কেপি রোড ধরে আসবে, সেগুলিকে নির্দিষ্ট পয়েন্টে ঘুরিয়ে দেওয়া হবে ৷ টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অধিকাংশ গাড়িকেই ৷ একইভাবে খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বগামী যানগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকেই বিকল্প পথে পাঠানো হবে ৷

Be the first to comment