সিআরপিএফ জওয়ানকে জুতোপেটা, ক্যানিং স্টেশনে তুমুল উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এক সিআরপিএফ জওয়ানকে প্রকাশ্যে জুতো দিয়ে মারধর পর্যটকদের। সুন্দরবনে বেড়াতে যায়ও একদল পর্যটক প্রকাশ্যে মারধর করেছে বলে জানা জানা যাচ্ছে। ঘটনার পর স্টেশনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারাও।সুন্দরবনে যেতে গেলে ক্যানিং স্টেশন দিয়েই যেতে হয়। আর সেখানেই সোমবার এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ক্যানিং স্টেশনে সিআরপিএফে কর্মরত এক জওয়ান ডিউটি জয়েন করার জন্য ক্যানিং স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। তাড়াহুড়ো করে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে।

এরপর ওই সিআরপিএফ জওয়ান ক্ষমাও চান। কিন্তু বীরভূম থেকে আসা ওই পর্যটকদের দল ওই জওয়ানের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর কর, জুতো দিয়ে প্রকাশ্যে মারে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করেন। পরে ক্যানিং-এ রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি। এলাকার ব্যবসায়ীরা বলেন, ধাক্কা লাগার পর সরিও বলেছিলেন ওই জওয়ান। তারপরও তাঁকে দাঁড় করিয়ে রেখে মারধর করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*