বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ বিজেপি শাসিত রাজ্যে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। এদিন তিনি বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? পর পর পাঁচ বছর একশো দিনের কাজে, গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলা দেশে সেরা হয়েছে। সেই হিংসা থেকেই গত তিন বছর ধরে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিংসার কোনও অসুখ নেই! ওরা বলে বাংলায় চুরি হয়েছে, অথচ বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে? মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানে যখন মহিলাদের পুড়িয়ে মারা হয়, তখন কটা কমিশন যায়? বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে।” সতর্কতার সুরে বলেছেন, “বিষাক্তদের থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর”।

এদিন বীরভূমের সরকারি মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে  বীরভূমের ইলামবাজার থেকে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতু। এদিন যা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দশকের বেশি সময়ের দাবি পূরণে খুশির হাওয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের মধ্যে।

প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটের সময় বলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, আর ভোট চলে গেলে বলে মারব। এটাই তো তোমাদের নীতি?” খানিক থেমে যোগ  করেন, “বাংলা ভিক্ষে চায় না, বাংলার মাথা নীচু করে বাঁচবে না। বাংলা লড়তে জানে, লড়াই করে বাংলা মাথা উঁচু করেই বাঁচবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*