রোজদিন ডেস্ক, কলকাতা:-বিহারের মতো কি এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে যখন জোর জল্পনা,তখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে গতকাল থেকেই সরব বিরোধী দলনেতা। আজ হাওড়ার বাউড়িয়ায় মিছিল থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন শুভেন্দু মিছিল করেন। সেখান থেকে বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই জলটা বেরিয়ে গেলে, দুধটা রয়ে যাবে। এবং তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলি করছে। এরসঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে। রোহিঙ্গাদের কথার একটু টান আছে। কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে, সেখানে দুই-তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে, তারপর বাংলা শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না। সব রাজ্য থেকেই পুশ ব্যাক হচ্ছে। এখানেও পুশ ব্যাক হবে। আমরা SIR ও চাই। আর বাংলার জনগণ বাঙালি, ভূমিপুত্র, ভূমিকন্যাদের আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ-সহ গোটা ভারতবর্ষ, যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে। আমরাও তাড়াবো।’
অপরদিকে ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment