বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, শিশুদের ঝুঁকি বেশি, চিন্তার ভাঁজ ফেলেছে ডাক্তার সহ অভিভাবকদের!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪০০ পার! পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে দেশবাসী।
রাজ্য এবং কেন্দ্র উভয়ই কোভিড নিয়ে সচেতনতার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে। প্রথমদিকে করোনা আক্রান্তের কারণে বিভিন্ন রকম শারীরিক সমস্যা লক্ষ্য করা গেছে এবং তার সাথে সাথে শ্বাসকষ্টজনিত সমস্যার ভয়াবহতাও যথেষ্ট চাপ ফেলেছে মানব সমাজে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩৭৮ টি নতুন সংক্রমণের সঙ্গেই ভারতে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৬,৪০০ ছাড়িয়েছে।
বলাবাহুল্য, চলতি বছরে মাঝে হঠাৎ করে করোনা নতুন ভেরিয়েন্ট দেশের নিরিখে পশ্চিমবঙ্গে আক্রান্তের পরিমাণটা নজরে পরার মতো এবং একই সাথে সেই আক্রান্তের পরিমাণটা সিংহভাগ শিশুদের ক্ষেত্রে হওয়ার কারণে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক সহ নাগরিকদের উপরেও। আর এক্ষেত্রে শিশুদের, মূলত সদ্যোজাতদের মধ্যে বেশি করে আক্রান্তের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে।

বিগত সাত দিনের মধ্যে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্তের সংখ্যা শিশুদের মধ্যে অধিক মাত্রায়। গত ২৪ ঘণ্টার মধ্যে শহর কলকাতায় বেশ কিছু শিশু আক্রান্ত হয়েছে, তার মধ্যে সদ্যোজাত তিন মাসের শিশুও আক্রান্ত হয়েছে। যার কারনে চিকিৎসক সহ রাজ্য প্রশাসন যথেষ্টই চিন্তিত। এছাড়াও গত দুদিন আগে একটি সাত মাসের শিশু আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবার ফের আক্রান্ত তিন মাসের শিশুসহ ২৩ মাস, এক বছরের শিশুরাও। যারা বর্তমানে বাইপাসের ধারে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টার মধ্যে শহর কলকাতায় করোনা আক্রান্তে শিশুদের সংখ্যা প্রায় ৬ জন, যাদের মধ্যে তিন মাস এবং এক বছরের শিশুরাও রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*