রোজদিন ডেস্ক, কলকাতা:- চিকিৎসক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করছেন, এমনই অভিযোগ পেয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আর তার জেরে, তিনি নিজে হাসপাতালে গিয়ে, অন-ক্যামেরা প্রকাশ্যে ধমক দিয়ে সাসপেন্ড করলেন ডাক্তারকে। গোয়ার হাসপাতালের এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে সব মহলে। ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হস্তক্ষেপ করে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের সিদ্ধান্ত বাতিল করেন।
শনিবার গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হঠাৎ পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। খোঁজ করেন, সিএমও কোথায়। তাঁকে ডেকে পাঠিয়ে, সবার সামনে চড়া গলায় ধমক দেন মন্ত্রী। সিএমও কিছু বলতে গেলেও শুনতে চাননি। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই সাসপেন্ড করে দেন তাঁকে। অভিযোগ, এক সাংবাদিকের ফোন পেয়ে তিনি জানতে পারেন, ক্যাজুয়ালটি ওয়ার্ডের এক চিকিৎসক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন ও সঠিকভাবে চিকিৎসা করেননি।

Be the first to comment