রোজদিন ডেস্ক, কলকাতা :- ‘প্রয়াস’–এর উদ্যোগে রবিবার ৮ জুন বেলেঘাটায় অনুষ্ঠিত হলো আন্ডার ১৩ খুদেদের এক ফুটবল প্রতিযোগিতা। খুদে ফুটবলারদের নিয়ে এক অভিনব লড়াই। এই প্রতিযোগিতায় ছিল ২ টি টিম। ছেলেদের ও মেয়েদের ২ টি বিভাগ। ছেলেদের টিমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল মেয়েরা।

দুটি টিমই অনূর্ধ্ব ১৩। মেয়েদের টিম বিটিএ–সিএসজেসি ফুটবল স্কুলকে এই ম্যাচে ৩-২ গোলে হারায় ছেলেদের প্রমিসার্স ফুটবল অ্যাকাডেমি।

এই অভিনব আন্ডার ১৩ ফুটবল ম্যাচ পরিচালনা করেন প্রাক্তন নামী রেফারি চিত্তদাস মজুমদার। সেখানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, শান্তি মল্লিক ও ক্যাকটাস ব্যান্ড-খ্যাত সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় (সিধু) ও অভিজিৎ বর্মণ (পটা)।
এছাড়া উপস্থিত ছিলেন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট শুভেন রাহা, প্রাক্তন পুলিশ আধিকারিক সুরজিৎ দে।

Be the first to comment