অবরোধের জন্য বিভিন্ন শাখায় দাঁড়িয়ে ট্রেন, নাজেহাল নিত্যযাত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশজুড়ে আজ সাধারণ ধর্মঘট। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়। বনধ সফল করতে রাস্তায় নেমে পড়ে বাম কর্মী-সমর্থকরা।
শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে পথে আজ প্রায় ২৫ কোটিরও বেশি শ্রমিক-কর্মচারী। যার জেরে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যহত হতে পারে তা আগেই আশঙ্কা করা হয়েছিল।

তেমনই আজ সকাল থেকে রেল অবরোধ করা হয়। এরফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অফিস টাইমে নাজেহাল অবস্থা যাত্রীদের।
এদিন সকালে শিয়ালদহ মেন লাইন- বেলঘরিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। মাঝ পথেই থেমে যায় ট্রেনের চাকা। পুলিশ এসে ধর্মঘটিদের সরাতে চাইলে শুরু হয় বচসা, সেই থেকে হাতাহাতি। এরফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন।শিয়ালদহের দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়। যাদবপুর স্টেশনেও দেখা যায় একই ছবি। বামেদের কৃষক ক্ষেত মজুর সংগঠন তারকেশ্বরের তালপুর স্টেশনে তারকেশ্বর-আরামবাগ ট্রেন অবরোধ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*