দশে দশ

Spread the love
  1.  মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মহিলাদের আসন বাড়ানো সৌভাগ্যের বিষয়। সংসদে মহিলাদের আসন বৃদ্ধি নারী ক্ষমতায়নের নতুন দিশা দেখাবে। ভারতীয় সংসদের এক ঐতিহাসিক অধ্যায় এটি। সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য।
  2. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে একাধিক জনসভা থেকে মাফিয়ারাজ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন।
  3. বৃহস্পতিবার বাঁকুড়ার ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তর (গোপী) সমর্থনে ওন্দা বাজারে রোড–শো করেন অভিষেক। তৃণমূলের আমলে ওন্দার উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ওন্দায় দ্বারকেশ্বর নদের উপরে চাপড়া ব্রিজ তৈরি, এলাকায় নতুন একটি হিমঘর ও আলাদা একটি পুলিশ আউটপোস্টের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন অভিষেক।
  4. রাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হানা দিল আয়কর দপ্তর। র্থীর মনোহর পুকুর রোডের বাড়িতে এ দিন সকালে পৌঁছেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই আয়কর দফতরের-এর অন্য দলটি হানা দেয় তাঁর নির্বাচনী কার্যালয়ে।
  5. সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিলেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে কোনও পেনশন নেবেন না। বৃহস্পতিবার রাজ্যসভার মহাসচিবকে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
  6. অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এবং বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে প্রকাশ করা হল যুবশক্তি কার্ড।
  7. বৃহস্পতিবার সন্ধ্যায় নাকা চেকিং করার সময়ে একটি স্কুটি থেকে উদ্ধার হয়  চার লক্ষ ৫০ হাজার টাকা।
  8.  হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ ও বিদেশী মুদ্রা উদ্ধার করল আরপিএফ। ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে মোট পরিমাণ প্রায় ৭২ লক্ষ ৬ হাজার ৩৪০ টাকা।
  9. ইরান মজুত থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে। যুদ্ধ আবহে এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
  10.  ইজ়রায়েল ও লেবাননের যুদ্ধ পুরোপুরি থামছে না তবে দুই দেশের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তিনিই যুদ্ধ থামিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*