সকাল থেকে দেবাশিস কুমারে বাড়ি ও অফিসে আয়কর হানা, সল্টলেক-সহ শহরের একাধিক জায়গায় ইডির হানা

Spread the love

রোজদিন ডেস্ক : ইডির পর এবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শুক্রবার সকাল থেকে তাঁর মনোহরপুকুর রোডের বাড়ি, অফিসে একযোগে তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকরা। অবৈধ ভাবে জমি হস্তান্তর, জমি দখল ও বেআইনি নির্মাণে জড়িত থাকার অভিযোগে এর আগে তাঁকে জেরা করে ইডি। সেই অভিযোগেই আয়কর তল্লাশি কিনা তা অবশ্য এখনও স্পষ্ট করে জানা যায়নি। বাড়ির পাশাপাশি ওই এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়েও হানা দেয় আয়কর। অভিযোগ, সেখান থেকে তারা নির্বাচন সংক্রান্ত নথি, ফাইল নিয়ে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বেলা হতেই সেখানে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এর পাশাপাশি এদিন সকাল থেকে শহরের একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি। তালিকায় কুমার সাহার মতো দেবাশিস কুমারের ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল নেতাও রয়েছেন।সল্টলেক সি কে ব্লকের বাসিন্দা এক প্রোমোটারের বাড়িতে চলছে ইডির তল্লাশি। সব জায়গাতেই কড়া পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের তরফে গোটা ঘটনাকে নির্বাচনের মুখে প্রতিহিংসার রাজনীতি বলে আক্রমণ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*