- রবিবার অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া।’ শুক্রবার সকালে তামিলনাড়ুর উপকূল অঞ্চলে মোতায়েন করা হলো NDRF টিম। সতর্ক রয়েছে রাজ্য সরকারও।
- ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সলমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। সাব ইন্সপেক্টরের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন সলমন। এমনকী পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলিও করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় সলমনকে ভোপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। আজ সকাল ১১টায় তাঁদের পৌঁছনোর কথা রয়েছে।
- বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতা এবং জেলা মিলিয়ে ৮২.৯১ শতাংশ অর্থাৎ ৬ কোটি ৩৫ লক্ষ ৩৮ হাজার ৯৭১টি এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ়ড হয়ে গিয়েছে।
- বৃহস্পতিবার শ্রীনগরের বিভিন্ন মসজিদে ও মাদ্রাসায় ব্যাপক তল্লাশি অভিযান চালাল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশের দাবি, জঙ্গি সংগঠনের সঙ্গে ব্যক্তি এবং জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং উপত্যকাকে সন্ত্রাসবাদমুক্ত করার প্রচেষ্টাতেই এই অভিযান।
- ছত্তিসগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলার ফুলবাগড়ি থানা এলাকার জঙ্গলে পুঁতে রাখা IED (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক মহিলা পুলিশ কর্মী।
- হংকং-এ বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪। এখনও বহু মানুষ নিখোঁজ।
- ইমরানের ছেলে কাসিম খান। তাঁর বাবা যে বেঁচে আছেন, সেই প্রমাণ দাবি করেছেন তিনি। পাশাপাশি অন্যায় ভাবে তাঁর বাবাকে জেলবন্দি করা হয়েছে, এই অভিযোগ তুলে ইমরানের মুক্তি চেয়েছেন কাসিম।
- বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে যোগ দেবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। শহরবাসীর অভাব-অভিযোগ শুনবেন তিনি। তার সমাধানও করবেন।
- হাওড়ার বালিতে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন বালি জগাছা ব্লকের নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফ বাবু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Be the first to comment