রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের খড়্গ্রামে কাল রাতে ফের এক বিএলও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। জাকির হোসেন নামের এই বিএলও এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। একের পর এক বিএলও-র এমন অকাল মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।। সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই এসআইআরের টানা কাজ করছিলেন এই বিএলও। গতকাল সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয় নি।
রাতেই তিনি শেষ নিশ্বাস ফেলেন। পরিবারের বক্তব্য, বিদ্যালয়ের শিক্ষক এই বিএলও একই সঙ্গে বিদ্যালয়ের ও এসআইআরের কাজ করছিলেন। এর ফলে প্রচন্ড চাপ পড়ছিল। গতকাল সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন।হাসপাতালে চিকিৎসা চললেও হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি শেষ নিশ্বাস ফেলেন।
তাঁকে নিয়ে এই পর্যন্ত চার জন বিএলও অকালে প্রাণ হারালেন। অসুস্থ আরও অনেকে।
রাজ্যে এসআইআরের কাজের চাপ নিয়ে দিনের পর দিন অসন্তোষ বাড়ছে। এত সত্বেও ভোটার তালিকা নির্ভুল হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে।

Be the first to comment