রোজদিন ডেস্ক : রাজ্য এসআইআর শুরু হতেই একদিকে কাজের চাপ অন্যদিকে নাম বাদ পড়ার আতঙ্ক, দুয়ে মিলে একের পর মৃত্যু ঘটেছে। এর প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে রাজ্যের গোটা পরিস্থিতি জানাতে আজ শুক্রবার একটু পরেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে থাকছেন ১০ জন সাংসদ। দলীয় নির্দেশমতোই শুক্রবার সকাল ১১টায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে ১০ সদস্যের তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল। দলীয় সূত্রে দাবি, উল্লেখ করা হবে বিএলওদের আত্মহননের ঘটনাগুলিও। কৈফিয়ত চাওয়া হবে কমিশনের কাছে। এত মানুষের মৃত্যু, এত অসুস্থ, বিএলও কিংবা সাধারণ মানুষ— এসআইআরের জন্য মরছে বাংলারই মানুষ। এর দায় কে নেবে? উত্তর চাওয়া হবে নির্বাচন কমিশনের কাছে। কয়েকদিন আগে ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।

Be the first to comment