হাওড়ার বালিতে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী

Spread the love

রোজদিন ডেস্ক : গুলিবিদ্ধ হলেন হাওড়ার বালির।সাঁপুইপাড়া-বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডল। তাঁর সঙ্গে গুলিবিদ্ধ অনুপম রাণা নামে তাঁর এক সঙ্গী। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ নিশ্চিন্দা থানার সাঁপুইপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান।তখনই মোটরবাইকে করে দু’জন এসে খুব কাছ থেকে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। বাবুর কোমরে ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। বাবু ও অনুপম দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হাওড়া জেলা (সদর) তৃণমূল সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল সভাপতি নূরাজ মোল্লা-সহ দলের নেতা ও কর্মীরা। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, কেন এই ঘটনা বোঝা যাচ্ছে না। দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*