চাই আধার নম্বর, অফলাইনের জমানা শেষ, এবার শুধুই অনলাইনে ভোটার তালিকায় তোলা যাবে নাম

Spread the love

রোজদিন ডেস্ক : বাধ্যতামূলক হল আধার কার্ড। সেই সঙ্গে অফলাইনের জমানা শেষ, এবার শুধুই অনলাইনে ভোটার তালিকায় তোলা যাবে নাম, জানিয়ে দিল।জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে আর অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা। নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনে। নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারতেন। তা সে অফলাইন হোক বা অনলাইন, দু’ভাবেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানানো যেত এতদিন। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। আপাতত বন্ধ করা হল অফলাইনে নাম তোলার প্রক্রিয়া। এঝন শুধু অনলাইন মাধ্যমেই নাম তুলতে হবে নতুন ভোটারদের। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন জানিয়েছে, যেহেতু ‘ই-সাইন’-এর প্রয়োজন, তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে। আগামী ৯ ডিসেম্বর সংশোধনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপরেই তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারবেন নতুন ভোটাররা। তাঁদের নাম ফেব্রুয়ারি মাসের চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*