পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। প্রাণ হারালেন সঙ্গী তাঁর ২ নিরাপত্তারক্ষী, পাইলট ও ১ জন ক্রু।
  2. অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী ফড়নবীশকে।
  3. অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে, দাবি মমতার।
  4. অজিত পাওয়ারের মৃত্যুতে শোক অমিত শাহ, রাহুল, প্রিয়াঙ্কা, অভিষেক, সঞ্জয় রাউতের।
  5. উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির আশঙ্কা, দক্ষিণে আরও চড়ল তাপমাত্রা।
  6. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে দিল্লিযাত্রা স্থগিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
  7. আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়, সময় জানিয়ে চিঠি দিল কমিশন।
  8. ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সঙ্গে আনন্দপুর-কাণ্ডে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  9. শান্তিতে নোবেলজয়ী রবীন্দ্রনাথ! বঙ্গ সফরে এসে নয়া বিজেপি সভাপতির মন্তব্যে হাসির রোল।
  10. সিগন্যালিংয়ে সমস্যা, দক্ষিণেশ্বর ও বরানগরের মধ্যে সকালে মেট্রো চলাচল ব্যাহত।
  11. বীরভূম থেকে পূর্ব বর্ধমানে বগটুই মামলা সরাল কলকাতা হাইকোর্ট।
  12. রামপুরহাটে ২ বছরের শিশুপুত্রকে খোলা মাঠেই মাথা থেঁতলে খুন, ধৃত সৎ মা।
  13. মুর্শিদাবাদের ভগবানগোলায় একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধার।
  14. আজ সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। কয়েকশো উপভোক্তার হাতে তুলে দিলেন বাংলার বাড়ির টাকা।
  15. ইন্দোরে জলদূষণে একাধিক মৃত্যু, গঠিত হল এক সদস্যের তদন্ত কমিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*