গত ১৭ দিনে ৭টি ধর্ষণের ঘটনা, প্রশ্নের মুখে ওড়িশা প্রশাসন! বিজেপি শাসিত রাজ্যে কতটা সুরক্ষিত মহিলারা? প্রশ্ন তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে বাংলায় তুমুল প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কতটা সুরক্ষিত মহিলারা? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার পরিস্থিতি দেখে এই প্রশ্ন তোলা স্বাভাবিক।

সূত্রের খবর, গত ১৫ জুনের পর থেকে লাগাতার ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা হয়েছে ওড়িশার বিভিন্ন প্রান্তে। ১৫ জুন, গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়। গ্রেফতার হন ১০ জন। ১৮ জুন, কেঁওঝড় জেলায় ১৭ বছরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, ধর্ষণের পর খুন করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন ছিল। ১৯ জুন, ময়ূরভঞ্জ জেলায় চার যুবকের বিরুদ্ধে ৩১ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২৫ জুন, গঞ্জামে এক ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২৮ জুন, গঞ্জামেই ফের, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর এক আত্মীয়র বিরুদ্ধে। অভিযুক্তর বয়স মাত্র ২২, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এইসব ঘটনার পরও প্রশাসনের তরফে কোনও জোরদার বার্তা এখনও পর্যন্ত চোখে পড়েনি বলে অভিযোগ করছে সাধারণ মানুষ।
এদিকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে, তাদের বক্তব্য মাত্র ১৭ দিনের মাথায় ৭টি আলাদা আলাদা ধর্ষণের ঘটনা ঘটেছে ওড়িশায়। এর মধ্যে আবার একাধিক গণধর্ষণের ঘটনাও রয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলছে না কেউই। বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ অবধি নীরব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*