রোজদিন ডেস্ক, কলকাতা:- ঋণে জর্জরিত হয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগরের কলুপুকুর এলাকায়। বুধবার গভীর রাতে পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, গৃহকর্তা বাবলু ঘোষ সাট্টার প্যাড লিখতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর ৬৪ -র বাবলু ঘোষ স্ত্রী প্রতিমা ও কন্যা কৌশালীকে নিয়ে থাকতেন। এদিন রাত বারোটা নাগাদ ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী ও মেয়েকে খুন করেন তিনি। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। দেনায় জড়িয়ে গিয়ে বাবলু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করছেন পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে একটি কারখানায় কাজ করতেন বাবলু। বয়স বেড়ে যাওয়ায় সেখান থেকে কাজ চলে যায় তাঁর। এর পর এলাকায় টোটো চালাতেন তিনি। এর পর সাট্টার কারবারে যুক্ত হয়ে পড়েন। এর জেরে বড় অংকের ঋণ হয়ে যায় তাঁর। সেই ঋণের চাপেই তিনি স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment