রোজদিন ডেস্ক, কলকাতা :- ভারতীয় রাজনীতির চাণক্য বা আয়রন ম্যান বলা হয় অমিত শাহ কে। সেই অমিত শাহ এখন বঙ্গ সফরে ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি গতকাল অর্থাৎ শনিবার ৩১শে মে এসে পৌঁছেছেন কলকাতায়।
রাত্রে বাইপাস সংলগ্ন একটি হোটেলে ওঠেন অমিত শাহ। সেখানেও মধ্যরাত পর্যন্ত চলে বৈঠক। ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী অমিত মালবিয়া নিশিথ প্রামাণিক প্রমূখ।

আজ অর্থাৎ পয়লা জুন দুপুরে সেন্ট্রাল ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির উদ্বোধন করবেন অমিত শাহ । রাজারহাটে অত্যাধুনিক এই ল্যাব তৈরি হওয়ায় অপরাধ জগত বা অপরাধবিজ্ঞানের জগতে এক নতুন দিগন্তের সূচনা হবে। এই অত্যাধুনিক ফরেনসিক ল্যাবের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার সুবর্ণ সুযোগ তৈরি হবে।

তবে অমিত শাহের এই দুদিনের কুড়ি ঘন্টার সফরে মূল আকর্ষণ হল নেতাজী ইনডোর স্টেডিয়ামে দলীয় সভা।
দুপুর দুটো পনেরোতে নির্ধারিত এই জনসভা। ২৬শে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের কি বার্তা দেন অমিত শাহ সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। ২০২৬-এ বিধানসভা নির্বাচনের দামামা দুদিন আগেই বাজিয়ে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এসেছেন অমিত শাহ। তার ভোকাল টনিকে নির্বাচনের এক বছর আগে থেকে বিজেপি কতটা উজ্জীবিত হয় সেটাই এখন দেখার।


Be the first to comment