এলাকা দখল করে প্রোমোটিং, গুলি চলল সাঁতরাগাছিতে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাঁতরাগাছিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলল গুলি। এই ঘটনায় জখম হয়েছেন একজন। পুলিশ সূত্রে খবর, আজ রবিবার দুপুরে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকা দখল এবং তারপর তা থেকে প্রোমোটিং, কার্যত এই কারণেই সংঘর্ষ বলে অভিযোগ পাওয়া গেছে।

এক সূত্র মারফত জানা গিয়েছে, সুরজিৎ দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী তার দলবল নিয়ে বাপন বেরা নামের অপর এক দুষ্কৃতীর উপর হামলা চালায়। এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপনের পায়ে গুলি লেগেছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে হাওড়া সিটি পুলিসের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজগুলি দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*