রোজদিন ডেস্ক, কলকাতা:- নিউটাউনের সিলিকন ভ্যালিতে অচিরেই গড়ে উঠতে চলেছে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এর প্রথম পর্যায়ের বিশ্বমানের অফিস ক্যাম্পাস। মঙ্গলবার প্রথম পর্যায়ের কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমোদন দিল নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ। তথ্য প্রযুক্তির বিস্তাতের লক্ষ্যে নিউটাউনে ২০ একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করেছে রাজ্য সরকার।
সোমবার ওই ভ্যালিতেই টিসিএসকে প্রথম পর্যায়ে ৯ লওক্ষ বর্গফুট জায়গার ওপর পরিকাঠামো নির্মাণের অনুমোদন দিল এনকেডিএও। টুইটে এখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বাংলা মানে ব্যবসা এবং আগামীতে বাংলাই বিনিয়োগের ডেস্টিনেশন। যারা নিরলসভাবে বাংলার অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের অগ্রগতি উপেক্ষা করে, তাদের জন্য এটি আমাদের দক্ষতার স্মারক হোক।”
তিনি এও জানিয়েছেন, নিউটাউনের এই ভ্যালিতে প্রথম পর্যায়ে ৯ লক্ষ বর্গফুট জায়গার ওপর ১১ তলার বিশ্বমানের অফিস তৈরি করবে। যার ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান যুক্ত হবে, যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। অর্থাৎ দুটি পর্যায়ে মোট ২৪ লক্ষ বর্গফুটের ক্যাম্পাস তৈরি করবে টিসিএস। যাতে সরাসরি পঁচিশ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Be the first to comment