আমতায় একুশে জুলাই এর প্রস্তুতি সভা করলেন বিধায়ক নির্মল মাজি

Spread the love

পিয়ালি,কলকাতা :-  ১৯৯৩ সালের একুশে জুলাই।তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছাপ্পা রিগিং এর মতো একাধিক অভিযোগ তুলেছিল বিরোধী দল কংগ্রেস। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো এপিক কার্ড নো ভোটের দাবিতে মহাকরণ অভিযানের কর্মসূচি নেন। জ্যোতি বসুর সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা। ৯৩ এর ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা রাজ্য থেকে কর্মী-সমর্থকরা মহাকরণের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন।

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ দমন পীড়ন নীতি গ্রহণ করে সেদিন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। প্রাণ হারান বন্দন দাস,মুরারি চক্রবর্তী ,রতন মন্ডল ,বিশ্বনাথ রায় ,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস ,কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা ,দিলীপ দাস, প্রদীপ রায় ,রঞ্জিত দাস, মহম্মদ আব্দুল খালেক ও ইনু।

এই তেরো জন শহীদের মৃত্যুকে স্মরণ করে প্রতিবছর ধর্মতলায় শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এখান থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথনির্দেশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও একুশে জুলাই আগত প্রায়। শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা ও তৎপরতা তুঙ্গে। এবারের একুশে জুলাই অন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। সামনেই ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এই নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই। বাংলায় ভোটকে কেন্দ্র করে নেত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে সবাই। এখন জেলায় ব্লকে সর্বত্র একুশে জুলাই এর প্রস্তুতি সভা নিয়ে ব্যস্ত তৃণমূলের নেতাকর্মীরা।

রবিবার, ২৯ জুন, তৃণমূলের চিকিৎসক নেতা ও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকে মঙ্গলদীপ ভবনে একটি একুশে জুলাই এর প্রস্তুতি সভা করেন। উপস্থিত ছিলেন ১৪ টি অঞ্চলের প্রধান ,সভাপতি ও শাখা সংগঠনের নেতা ও প্রতিনিধিরা।

নির্মল বাবু জানান ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে নেত্রীর বার্তা শোনার অপেক্ষায় আমরা সবাই। বক্তৃতায় তিনি বলেন প্রতিটি অঞ্চল থেকে ১৫ টি বাস অর্থাৎ মোট ২১০ টি বাস যাবে তার এলাকা থেকে। এছাড়া বাসে ট্রেনে টেম্পো লরিতে করে অগণিত মানুষ জননেত্রীর বক্তব্য শুনতে একুশে জুলাই হাজির হবেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। বলা বাহুল্য সারা রাজ্য থেকে লক্ষ লক্ষ লোক অন্যান্য বারের মতো এবারও সব রেকর্ড ছাপিয়ে উপস্থিত হবেন ধর্মতলায়। নির্মল বাবু বলেন ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৫০ টি আসন পাওয়াই হলো আমাদের লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের কান্ডারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে আমরা ২৫০ টির বেশী আসন পাওয়ার লক্ষ্যে এগোচ্ছি। মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ৯৪ টি প্রকল্প বাংলায় নবজাগরণ এনেছে। আর এই নবজাগরণের কান্ডারী তথা অগ্রদূত মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামি ১০০ বছর মানুষ মনে রেখে দেবে তার অভূতপূর্ব অবদানের জন্য। তাই সংখ্যালঘু গরিব খেতমজুর দের মাসিহা নারী,যুব সম্প্রদায়ের উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাম বামের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আগামী ২১ জুলাই কে সার্থক করার ডাক দেন নির্মল মাজি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*