তৃণমূলে যোগদান রেখা পাত্রের ছায়াসঙ্গীদের, ২১-এর সমাবেশের পথে লতিকা, সুদেষ্ণা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। আন্দোলনের মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী মুখ সুদেষ্ণা দাস ও লতিকা মিস্ত্রি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী সুদেষ্ণা দাস ও লতিকা মিস্ত্রিকে নিয়ে লোকসভা ভোটে বিশেষ করে উত্তরবঙ্গে প্রচারের কাজে লাগিয়েছিল বিজেপি। সন্দেশখালি আন্দোলনে যাঁরা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের মধ্যেই লতিকা, সুদেষ্ণা ছিল প্রধান মুখ। সোমবার তাঁরা বললেন, ‘ভুল বুঝতে পেরে তৃণমূলের যোগদান করেছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের দুই পরিচিত মুখ লতিকা মিস্ত্রি এবং সুদেষ্ণা দাস দু’জনেকেই তৃণমূলে যোগদান করিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সুজিত বসু। তৃণমূলের দাবি, “এক সময় বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে যাঁরা সন্দেশখালিতে লড়াই আন্দোলন করেছিলেন,তাঁদের অনেকেই এদিন যোগ দিয়েছেন শাসকদলে। বিজেপির প্রতি তাঁদের মোহ ভঙ্গ হয়েছে। তাঁরা বুঝতে পেরেছে বিজেপি নেতৃত্ব তাঁদের ভুল বুঝিয়ে দলে যোগদান করিয়েছিল। সেটা বুঝতে পেরেই তাঁরা আবার ফিরে এসেছেন পুরনো দলে।”পো

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*