রোজদিন ডেস্ক, কলকাতা:- হঠাৎ করে ধুম জ্বর। বাড়িতে একজনের শুরু হতে না হতে বাকিরাও শয্যাশায়ী। শহরে ফের ভাইরাল ফিভারের দাপট। কলকাতায় দ্রুত বাড়ছে ভাইরাল ফিভার আক্রান্তের সংখ্যা। যাঁদের অনেকেই H3N2 ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, অতি সংক্রামক এই ভাইরাস। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় কলকাতার অধিকাংশ বেসরকারি হাসপাতালে শুরু হয়েছে বেডের সমস্যা।
চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অধিকাংশই একটি বিশেষ ধরনের ভাইরাসে সংক্রমিত।সেটি হল – ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসের উপপ্রজাতি H3N2.বিশেষ এই ভাইরাল ফিভারে অধিকাংশ ক্ষেত্রে জ্বর দ্রুত বেড়ে যাচ্ছে। সংক্রমণ ছড়াচ্ছে শ্বাসযন্ত্রের নীচের অংশে। কারও কারও ক্ষেত্রে শুরু হচ্ছে ডায়েরিয়া।
চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের হাঁচি, কাশি থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ।শিশু থেকে বয়স্ক – রেহাই মিলছে না কারও। ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ অভিরূপ সরকার বলেন, গত এক মাসে ১০০-এর বেশি পজিটিভ হয়েছে HCN2. ২ মাস ধরে বেশি পাচ্ছি। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

Be the first to comment