- চীনের মাটি থেকে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন সন্ত্রাসবাদে জর্জরিত দেশ। পেহেলগাঁও হামলার কথা বলে পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্মূলে সকলকে একজোট হওয়ার কথা বললেন। সন্ত্রাসবাদের ক্ষেত্রে দ্বিচারিতা বন্ধ করা হোক একথাও বললেন।
- চিনে এসসিও বৈঠকে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী অন্তরঙ্গ আলোচনা। এক গাড়িতে সওয়ার দুজনে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কে পাত্তাই দিলেন না কেউ।
- এসসিওর নতুন ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন এস মানে সিকিউরিটি সি মানে কানেক্টিভিটি ও মানে অপারচুনিটি।
- চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে চাকরিহারারা এসএসসি ভবন অভিযান করছেন, অন্যদিকে সুমনের বাড়িতে পুলিশ যাচ্ছে বলে খবর
- আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আই এস এফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন চাকরিহারারা।
- জীবনকৃষ্ণ নিয়োগ দুর্নীতির টাকা গচ্ছিত রাখতো আত্মীয় ড্রাইভারদের নামে । অর্থাৎ জীবনের টাকা বিনিয়োগে শিখন্ডী আত্মীয়রা
- ২৩৮ কোটি টাকা রাজ্য থেকে ইডি বাজেয়াপ্ত করেছে এমনই আদালতে হিসাব দিল তদন্তকারী সংস্থা।
- বিজেপি নেতা রাকেশ সিংয়ের পরিবারকে হেনস্তা করছে পুলিশ এমনই অভিযোগ।
- হরিদেবপুরে ভরা বাজারে যুবকের রক্তাক্ত দেহ।
- মালদায় নাবালিকা অপহরণ ঘিরে তরজা চরমে।
- বীরভূমের শাল নদীর জল বেড়ে বিপর্যস্ত দুবরাজপুর।
- আলিপুরদুয়ারের কালচিনিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতির মৃত্যু।

Be the first to comment