আরও ১২

Spread the love
  1. আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর সম্মেলনে বক্তব্য রাখেন।
  2. প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টার ক্ষেত্রে গোটা বিশ্ব ভারতকে  বিশ্বাস করে, ভরসা করে। এবং সারা বিশ্বের দৃঢ় বিশ্বাস ভারত সেমিকন্ডাক্টর-এর মজবুত বুনিয়াদ তৈরি করবে।
  3. প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত আত্মনির্ভর ভারতের কথা উল্লেখ করে বলেন ফার্স্ট কোয়ার্টারে দেশের জিডিপি 7.8%। এই আর্থিক বৃদ্ধি ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস সব ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে।
  4. মোদি বলেন ভারত দ্রুততার সঙ্গে এগোচ্ছে। আর্থিক বৃদ্ধির যা হার দেখা যাচ্ছে, তাতে অচিরেই দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে।
  5. সেমিকন্ডাক্টার ক্ষেত্রে আমরা দেরিতে শুরু করেছি, কিন্তু কেউ ভারতকে থামাতে পারবে না বলেন মোদী।
  6. প্রধানমন্ত্রী বলেন, বিগত শতাব্দীতে তেল বিশ্বের ভাগ্য নির্ধারণ করত কিন্তু এখন সেমিকন্ডাক্টর চিপ সব উন্নতির আধার। দেখতে ছোট কিন্তু দুনিয়াকে বৃহৎ শক্তির সঙ্গে পরিচিত করায়।
  7. আজ ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা নিয়ে বিধানসভায় বিশেষ আলোচনা।
  8. যোগ্যদের চাকরি ফেরাতে বিধানসভায় সর্বজনীয় প্রস্তাব আসুক বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  9. পুরুলিয়ার বলরামপুরে পেট্রোল পাম্পের লুট করে ডাকাতরা পালিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে।
  10. ৭ ও ১৪ ই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। কিন্তু তার আগে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষার্থীদের। কোথাও বা অ্যাডমিট কার্ড-এর ছবি নেই কোথাও বা নামের ভুল ইত্যাদি নানা সমস্যা দেখা দিচ্ছে।
  11. বাঁকুড়ার বিষ্ণুপুরে হাতির তাণ্ডব। ২৫টি হাতির দল ফসল নষ্ট করছে।
  12. গণেশ পুজোর বিসর্জনে গুন্ডাগিরি। মারছে তৃণমূল আঘাত পাচ্ছে তৃণমূল। অর্থাৎ দু-পক্ষের অন্তর্কোন্দল। তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর ও তার মেয়ে মদ্যপ অবস্থায় গাজোয়ারি করছেন। যেন দিদির কীর্তি। চলছে রাজনৈতিক চাপানউতোর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*