- আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা। এর মধ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী অভিযোগ জানান পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এই অবস্থায় পরীক্ষা নির্বিঘ্নে হয় কিনা সেটাই দেখার।
- চিংড়িহাটায় মেট্রো জটে আলোচনার মাধ্যমে জট কাটাতে বলেছিল আদালত। ৯ তারিখ কলকাতায় মেট্রোরেল ভবনে এই বিষয়ে বৈঠক।
- বিধানসভায় মোদি ও অমিত শাহ-কে চোর বললেন মুখ্যমন্ত্রী।
- পুজোর আগে সুখবর। শিয়ালদা রানাঘাটের পর আরও দুটি রুটে অর্থাৎ শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-কৃষ্ণনগরে এসি লোকাল ট্রেন শুরু হলো। নিত্যযাত্রীদের মুখে চওড়া হাসি।
- এসএসসি-এর অযোগ্য বা দাগি চাকরিপ্রার্থীদের মামলায় বিরক্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। হাইকোর্টে খারিজ অযোগ্যদের একাধিক মামলা। সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিল অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবেন না।
- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। তার জেরে মুখ কালো আকাশের। সারাদিন রিমঝিম বৃষ্টির পূর্বাভাস। উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পুজোর মুখে দুর্যোগের আশঙ্কা।
- শিলিগুড়িতে রাস্তার পাশে আবর্জনা, দুর্গন্ধ ছড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের মতে শুধু পুরসভাকে দায়ী না করে নিজেদের সচেতনতাও বাড়াতে হবে।
- জম্মু-কাশ্মীরে ১৮ ঘণ্টার মধ্যে সেতু তৈরি করে তাক লাগিয়ে দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট বেজা গ্রামের ভাঙ্গা সেতু নতুন করে বানিয়ে দিল কয়েক ঘণ্টার মধ্যে। প্রসঙ্গত মেঘভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেছে বেজা গ্রামের রাস্তা। এছাড়া রাম্বান, ডোডা জাতীয় সড়ক থেকে বিচ্ছিন্ন। এখনও বন্ধ বৈষ্ণদেবী যাত্রা।
- জঙ্গল থেকে উদ্ধার শিশুর দেহ দেহ। আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডে কালিপাহাড়ি কুর্তিআর জঙ্গলে হঠাৎই গন্ধ পাওয়া যায়। দেখা যায় কুকুর ঘোরাঘুরি করছে। পরে থানা থেকে পুলিশ এসে উদ্ধার করে শিশুর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য।
- আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে এসআইআর নিয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের।পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল যাবেন বলে সূত্রের খবর।

Be the first to comment