মুখ্যমন্ত্রীকে চিঠি, শুক্রবার তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডাক নির্বাচন কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক :
নির্বাচন কমিশন আগামী শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন৷ এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে বৈঠকের দিনক্ষণ জানিয়েছেন কমিশনের সচিব অশ্বিন কুমার।
সূত্রের খবর, টিএমসি র রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার সময় চেয়েছিলেন। সেই মত আগামী শুক্রবার সকাল ১১টায় কমিশন সময় দিয়েছে। ডেরেক ওব্রায়েন সহ দলের দলের পাঁচ জন এই বৈঠকে যোগ দিতে পারবেন। ডেরেকের সঙ্গে আর কারা যাবেন, তাঁদের নাম আগাম জানিয়ে দেওয়ার অনুরোধ করেছেন কমিশনের সচিব।
তাঁরা আরও জানিয়েছেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত ও গঠনমূলক আলোচনা করা তাঁদের নীতি৷ এই প্রেক্ষিতে আগামী ২৮ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় এই বৈঠকের সময় ঠিক করা হয়েছে। গত ২৩ নভেম্বর ডেরেক ওব্রায়েন এই অনুরোধ জানিয়ে কমিশন কে চিঠি দেন বলে জানা যায়।
এর আগে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার কে দুবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও সেই চিঠির কোন জবাব এসেছে কিনা জানা যায় নি। এবার দলের চেয়ারপার্সন হিসাবে শুক্রবারের বৈঠক নির্ধারণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলো নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*