ভয়ংকর বন্যা, ভূমিধসে শ্রীলঙ্কায় মৃত ৫৬, নিখোঁজ বহু

Spread the love

রোজদিন ডেস্ক : ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে কার্যত তছনছ হয়ে গেছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। নজিরবিহীন এই দুর্যোগে এখন অবধি ৫৬ জন মৃত, নিখোঁজ ও অনেক। সূত্রের খবর, ওই দেশের চা-উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভয়াবহ ভূমিধসে ঘরের ভিতর চাপা পড়ে ২১ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। সমাজমাধ্যমের একাধিক ভিডিওতে শ্রীলঙ্কার ছোট বড় বহু শহরে বন্যার জলে বহু বাড়ি ঘর ভেসে যাওয়া দেখে আতঙ্কিত বিভিন্ন মহল। দুর্গতদের জন্য বহু আশ্রয় শিবিরও খোলা হয়েছে।
ঘূর্ণিঝড় দিতওয়া আজ ত্রিনকোমলের ৫০ কি মি দূরে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এই ঝড় আরও উত্তর, উত্তর পশ্চিমে সরবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের আঘাতে শ্রীলঙ্কার প্রায় ১৩ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।প্রবল বৃষ্টিতে কোলানি নদী উপত্যকার নীচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও ওখানে তুমুল বৃষ্টি হতে পারে।
২০০৩ সালে ভয়াবহ বন্যায় দ্বীপ রাষ্ট্র-এ ২৫৪ জন প্রাণ হারিয়েছিলেন। এবারও দিতওয়ার দাপটে বিপর্যস্ত এই দেশ। উদ্বেগ, দুশ্চিন্তা সর্বত্র।

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। আগামী ৩০ নভেম্বর এর প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের উপকূল এলাকায় প্রবল হাওয়া, ঝড়, বৃষ্টির আশঙ্কা আছে। এই মর্মে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রশাসন সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*