রোজদিন ডেস্ক :
দক্ষিণ দিল্লির টাইগ্রি এক্সটেনশন এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ভাই বোন সহ চারজন। আহত একজন। গতকাল সন্ধ্যার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সূত্রের খবর, চারতলা ওই ভবনের একতলায় দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পুরো ভবনটিই পুড়ে যায়। দমকল ও পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এই ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ির মালিক জিমি (৩৮) ও তাঁর বোন অনীতা ( ৪০) সহ চার জন প্রাণ হারান। আহত এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের ২৫% পুড়ে গেছে। ওই বাড়ির নীচের তলায় জুতো ও রাসায়নিকের দোকানে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যায়। কি করে এই আগুন লাগলো পুলিশ ও দমকল তদন্ত করছে।

Be the first to comment