আমেরিকায় পারিবারিক অনুষ্ঠানে গুলি, নিহত ৪, আহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক :
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক পারিবারিক অনুষ্ঠানে আচমকা গুলি চালনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্টকটনের একটি হলে পারিবারিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই এলোপাথাড়ি গুলি চলে৷ পুলিশের অনুমান, কোন একজনকে নিশানা করে এই গুলি চালানো হলে চারজন নিহত হন। আচমকা এই আক্রমণের ঘটনায় উপস্থিত সকলেই আতংকিত হয়ে পড়েন।
এতে দশ জন আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দফতর এই ঘটনায় তদন্ত চলছে বলে জানায়৷ তারা নিহত ও আহত পরিবারকে সমবেদনা জানিয়েছে। এই ঘটনায় কারও কিছু জানা থাকলে তাদের জানাতে বলেছে শেরিফের কার্যালয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*