নেহরুকে নিয়ে অসত্য দাবি, খন্ডন জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : জহরলাল নেহরু ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বক্তব্য নির্লজ্জ মিথ্যা বলে তোপ দাগলেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এই বিষয়ে বিশিষ্ট ইতিহাসবিদ লেখক রাজমোহন গান্ধীর উল্লেখ করে তিনি বলেন, জহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ায় মানুষ খুবই খুশি ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল নিজেও এর পক্ষেই ছিলেন। সমাজমাধ্যমে এই সম্পর্কে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেন জয়রাম রমেশ।
মহাত্মা গান্ধীর পৌত্র ও সি রাজাগোপালাচারির দৌহিত্র রাজমোহন গান্ধীর ১৩ মিনিটের এই ভিডিও ক্লিপে তিনি বলেছেন, ভারত ছাড়ো আন্দোলনে হাজার হাজার মানুষ যাঁরা জেলে গেছিলেন,  ১৯৪৫ সালে তাঁরা মুক্তি পান।
স্বাধীনতা খুব শীঘ্রই আসবে ভেবে কে প্রধানমন্ত্রী হবেন চর্চা শুরু হয়, মহাত্মা গান্ধী সহ সকলেই নেহরুর পক্ষেই ছিলেন।
উল্লেখ্য, বুধবার লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নেহরুর পক্ষে মাত্র ২টি ভোট পড়লে ও তিনিই প্রধানমন্ত্রী হয়েছিলেন। নির্লজ্জ মিথ্যা ও সাজানো বিষয় বলে জানিয়েছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*