গুজরাটের মত কেরালার আস্থাও অর্জন করেছে বিজেপি, দাবি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : তিরুবন্তপুরম পুর নিগমে তাঁদের ঐতিহাসিক জয় এই রাজ্যে ও বিজেপির পথ প্রশস্ত করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন। ভোটমুখি কেরালার পুথারিকান্দম ময়দানে দলীয় সমর্থকদের এক সমাবেশে তিনি বলেন, আমেদাবাদ পুর নিগমে জয় গুজরাটের জয়ের পথ যেমন প্রশস্ত করেছিল, এখানেও তাঁদের দল মানুষের আস্থা অর্জন করেছে। কেরালার আমজনতার উদ্দেশ্যে তাঁর আবেদন, এবার তাঁরা (বিজেপির) জনমুখি, উন্নয়নমুখি সরকারকে ক্ষমতায় আনুন।
ক্ষমতাসীন এলডিএফ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-কে তোপ দেগে তিনি বলেন, এরা গত কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে যোগসাজশ করে কেরালাকে ধ্বংস করেছে৷ এখন পরিবর্তনের সময় এসেছে। এলডিএফ ও ইউডিএফের পতাকার রঙ আলাদা হলেও আসলে এদের একই কর্মসুচি বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, এই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়, কিন্তু আদতে সব একই থাকে। একমাত্র বিজেপি – এনডিএ-ই জনমুখি ও উন্নয়ন করতে পারে বলে দাবি করেন।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ, ত্রিপুরার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এই দুই রাজ্যই দীর্ঘ দিন বাম শাসনে ছিল। কিন্তু তাদের অপশাসন-এ অতিষ্ঠ হয়ে প্রত্যাখ্যান করেছে। কেরালাতেও বামেদের শিক্ষা দেওয়া উচিত বলে তিনি হুঙ্কার দেন।
শবরিমালা মন্দিরে প্রতিমার সোনা চুরিতেও সিপিএম জড়িত বলে অভিযোগ করেন।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই ঘটনায় তদন্ত করে সব দোষীদের জেলে পুরবে বলে হুঁশিয়ারি দেন।
বিরোধী কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ওরা হোল এমএমসি, মুসলিম লিগ, মাওবাদী কংগ্রেস! ওরা উগ্রপন্থী দের উৎসাহিত করে, এই সব থেকে একমাত্র তাঁরাই এই “পবিত্র ভূমি ” কে রক্ষা করতে পারেন।
ভোটমুখি কেরালায় আজ রোড শো-ও করেন তিনি। পথে মানুষের ভিড় দেখে উচ্ছাস প্রকাশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*