ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ১০ যাত্রীর মৃতদেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্দোনেশিয়ায় দশ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিমানের আজ হদিশ মিলেছে। তাঁদের সবারই মৃতদেহ মিলেছে। মাছের ওপর নজরদারির জন্য এই বিমানটি ভাড়া নেওয়া হয়। দক্ষিণ সুলাওয়েসির উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানান, বিমানের চালক, কর্মীরা-সহ দশ জনেরই মৃতদেহ মিলেছে। এর আগে জাকর্তা থেকে প্রায় দেড় হাজার কিমি উত্তর পূর্বে মারোস অঞ্চলের বুলুসারাউং পর্বতের কাছে বিমানটির ধ্বংসাবশেষ মিলেছিল। তখনই যাত্রীদের বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা গেছিল। আজ দশ যাত্রীর মৃতদেহ উদ্ধারে তা নিশ্চিত হয়েছে প্রশাসন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশেই শোকের ছায়া নেমেছে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*