রোজদিন ডেস্ক : ভোটমুখি কেরালার তিরুবন্তপুরমে আজ কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের বিশিষ্ট নেতারা সেখানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, তিরুবন্তপুরমের চার বারের সাংসদ শশি থারুর এই বৈঠকে নাও থাকতে পারেন। দলে থাকলেও রাহুল গান্ধী ও তাঁর পরিবারের সঙ্গে শশি থারুরের বহুদিন ধরেই ঠান্ডা যুদ্ধ চলছে। তাঁর লেখা বই-এ নাম না করে তিনি গান্ধী পরিবারকে আক্রমণ করেছিলেন বলে রাজনৈতিক মহল মনে করেন। এই ছাড়া প্রধানমন্ত্রী, বিজেপি সরকারের প্রশংসা করে ও দলের একাংশের বিরাগভাজন হয়েচ্ছেন তিনি। অতি
সম্প্রতি রাহুল গান্ধীর কোচি সফরে তিনি গুরুত্ব পাননি বলেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ ব্যক্ত করেছেন।
আজ দুপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি যাবেন কিনা তা নিয়ে সংশয় আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আজ তিরুবন্তপুরমে গেছেন।সকালে চারটি ট্রেন উদ্বোধন-সহ একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দলের সভাতেও তিনি অংশ নেবেন।

Be the first to comment